Saturday, May 16, 2026

অসমে ভয়াবহ বন্যা, কাজিরাঙায় বিপন্ন বন্যপ্রাণী

Date:

Share post:

মহামারি আর বন্যা, এই দুইয়ে মিলে অত্যন্ত শোচনীয় অবস্থা কাজিরাঙার। গোটা অসমই যেখানে কার্যত জলের তলায়, সেখানে বন্যার জেরে ২১০ জন মানুষের পাশাপাশি প্রাণ হারিয়েছে কাজিরাঙার ১১টি গন্ডার সহ ১২০টি বন্যপ্রাণীও। প্রায় ২০০টি প্রাণীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে অসমের বন দফতর। পরিস্থিতি খতিয়ে দেখতে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল কাজিরাঙায় গিয়েছিলেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অসমের বন্যায় প্রায় ৭০ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গোটা অসমে যখন করোনাভাইরাসের সংক্রমণ লাগামছাড়া হয়ে উঠছে, তখন বন্যা পরিস্থিতিও আরও ভয়াবহ আকার নিয়েছে। রাজ্যের কাছে দুটোই কঠিন চ্যালেঞ্জের। এখনও মানুষ কোভিডের বিরুদ্ধে লড়াই করে চলেছে।
জাতীয় উদ্যানের ডিরেক্টর পি শিবকুমার বলেছেন, “গত বেশ কয়েক বছরের মধ্যে এটাই কাজিরাঙায় হওয়া সব থেকে ভয়াবহ বন্যা। এখনও পর্যন্ত ১৩১টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। ২০০টি প্রাণীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, এ বছর মে মাসের তৃতীয় সপ্তাহ থেকেই বন্যা হচ্ছে অসমে। বর্ষার আগেই ঘূর্ণিঝড় উম্পুনের দাপটে তিন দিনের প্রবল বৃষ্টিতে রাজ্যের ২১ জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়। সেই বন্যার জল নামতে না নামতেই আবার ফের বন্যা দেখা দিয়েছে অসমে। রাজ্যবাসীকে সবরকম সুবিধা ও সর্বত ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। মানুষের পাশে রয়েছে রাজ্য সরকারও।

Related articles

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...