Thursday, May 14, 2026

ফি কমিয়ে নজির তৈরি বাগবাজার উইমেন্স কলেজের

Date:

Share post:

স্কুল ফি থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে কোর্স ফি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের সংঘাত চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে ফি মকুবের দাবিতে প্রায়ই বিরোধিতার চিত্র সামনে আসছে। এই অবস্থায় পথ দেখাচ্ছে বাগবাজার উইমেন্স কলেজ। ফি কমিয়ে নজির তৈরি করল কলেজ কর্তৃপক্ষ। এই ফি কমানোর জন্য উদ্যোগী হন কলেজের অধ্যক্ষা ড: মহুয়া দাস। মহামারি আবহে ছাত্রীদের স্বার্থে কোর্স ফি প্রায় অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, স্নাতক স্তরে সাধারণ বিষয়ে কোর্স ফি ৩৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবহারিক বিষয়গুলিতে ফি কমানো হচ্ছে ৪০-৫০ শতাংশ। অন্যদিকে ফ্রি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে স্নাতকোত্তর স্তরেও। ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, নিউট্রিশন, অ্যপলাইড সাইকোলজি এবং সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে ২৫ শতাংশ ফি কমানো হয়েছে। অধ্যক্ষার এই মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে শিক্ষা মহলেও। শিক্ষাবিদদের একাংশের মতে, এই দৃষ্টিভঙ্গি শিক্ষাকে প্রসারিত করতে সাহায্য করবে।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...