Sunday, May 17, 2026

থানা থেকে উধাও বন্দুক! অস্ত্রের কারবারি গ্রেফতার

Date:

Share post:

লালগড় থানার মালখানা থেকে উধাও হয়ে যায় ১৮টি বন্দুক। ঘটনা ভোটের আগে। এ বার ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বিহারের ঔরঙ্গাবাদে রবিকান্ত কুমার নামে এক আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতের কাছে লালগড় থানা থেকে চুরি যাওয়া একটি একনলা এবং একটি দোনলা বন্দুক পাওয়া গিয়েছে।
এসটিএফ সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে রবিকান্ত ধরা পড়ে। তার কাছে প্রচুর অস্ত্রের ভুয়ো লাইসেন্সও পাওয়া গিয়েছে। এই নিয়ে লালগড় থানা থেকে আগ্নেয়াস্ত্র লোপাটের ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করা হল। উদ্ধার হয়েছে গায়েব হওয়া তিনটি অস্ত্র। তবে থানা থেকে বাকি ১৫টি অস্ত্রের খোঁজ মেলেনি। রবিকান্তকে নিয়ে গোয়েন্দারা বুধবার রাজ্যে ফিরেছেন। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলার কথা।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...