Wednesday, May 13, 2026

সাংবাদিক তপনায়ন ঘোষ প্রয়াত

Date:

Share post:

কলকাতার সাংবাদিকতার জগতের সুপরিচিত নাম তপনায়ন ঘোষ প্রবল হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বিকেলে শেওড়াফুলির বাসভবনে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৬৮। তাঁর ক্যানসারের চিকিৎসা চলছিল। সাংবাদিকতা শুরু করেন সাতের দশকে সত্যযুগ কাগজে। পরে কর্মজীবনের বেশিরভাগই কাটিয়েছেন বর্তমান পত্রিকায়। পরে অবসর নিয়ে সান্ধ্য সত্যযুগ পত্রিকায় কর্মরত ছিলেন। তপনায়ন ঘোষ ছিলেন উৎসাহী পর্বতারোহী। তিনি একসময় বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যাসোশিয়েশনের কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। কলকাতা প্রেস ক্লাবেরও তিনি প্রাক্তন সম্পাদক। বিনয়ী ও প্রতিটি সমাজসেবামূলক কাজে উৎসাহী তপনায়ন ঘোষের পুত্র ও স্ত্রী রয়েছেন।

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...