Tuesday, June 23, 2026

কোভিড সেন্টারে নাবালিকাকে যৌন হেনস্থা, অভিযুক্ত ভাইরাস রোগী গ্রেফতার  

Date:

Share post:

এবার কোভিড কেয়ার সেন্টারে ঘটল যৌন হেনস্থার ঘটনা। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ভাইরাস আক্রান্ত এক যুবককে । দক্ষিণ দিল্লির একটি কোভিড কেয়ার সেন্টারে এই ঘটনা ঘটে । পুলিশ জানিয়েছে, এই সেন্টারে চিকিৎসাধীন ১৪ বছর বয়সী এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে ভাইরাস পজেটিভ এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় দিল্লি পুলিশের তরফে পকসো আইনে একটি এফআইআর দায়ের করা হয় এবং যৌন নির্যাতনে অভিযুক্ত এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। কিছুদিন আগে ভাইরাস পজিটিভ হিসাবে ধরা পড়ায় তাঁদের ওই কেয়ার সেন্টারে রেখে চিকিৎসা করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা ওই হেনস্থার ঘটনাটি মোবাইলে ভিডিও তুলছিল।

দিল্লি পুলিশ জানিয়েছে যে, গত ১৫ জুলাই রাতে ওই নাবালিকা যখন শৌচাগারে যায় তখন তার ওপর হামলা করে অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ও অভিযুক্ত দিল্লির একটি বস্তির বাসিন্দা। দিন কয়েক আগেই ভাইরাস পজিটিভ হয়ে তারা এই কেয়ার সেন্টারে ভর্তি হয়।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...