Saturday, March 14, 2026

কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর একটা যুগের নাম

Date:

Share post:

প্রয়াত হলেন বর্ষীয়াণ নৃত্যশিল্পী অমলা শঙ্কর। তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত মাসেই রাজডাঙায় মমতা শঙ্করের ডান্স কোম্পানির বাড়িতে অমলা শঙ্করের ১০১তম জন্মদিন পালন করা হয়। বিখ্যাত কোরিয়োগ্রাফার উদয় শঙ্ককরের স্ত্রী ও অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্করের মা অমলা শঙ্করের মৃত্যুর খবর শুনে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তাঁর গুণমুগ্ধরা।

নাতনি শ্রীনন্দার সঙ্গে অমলা শঙ্কর

১৯১৯ সালের ২৭ জুনে জন্ম তাঁর। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সেই প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক প্রদশর্নীতে যোগ দিয়েছিলেন অমলা শঙ্কর। সেখান থেকে পথ চলা শুরু হয় উদয় শঙ্করের সঙ্গে। নাচের তালিম নিতে নিতে ১৯৪২ সালে মাত্র ১৯ বছর বয়সে সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। আর তারপরেই তাদের খ্যাতি ছড়িয়ে পড়ে গোটা বিশ্বজুড়ে। উদয় শঙ্করের পরিচালনায় ‘কল্পনা’ সিনেমায় অভিনয় করার পরেই অমলা শঙ্কর আরও জনপ্রিয় হয়ে পড়েন। কান চলচ্চিত্র উৎসবে কনিষ্ঠতম শিল্পী হিসেবে অংশও নেন তিনি।

উদয় শঙ্কর ও অমলা শঙ্কর

২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে সম্মানিত করেন। শেষবার অমলা শঙ্করকে মঞ্চে দেখা গিয়েছিল ২০১১ সালে। ৯২ বছর বয়সে ‘সীতা স্বয়ম্ভর’ নৃত্যনাট্যে অভিনয় করেছিলেন তিনি। সেই বছরই আরেকটি নৃত্যনাট্যে ‘মিসিং ইউ’তেও অংশগ্রহণ করেন তিনি। নাচের পাশাপাশি ছবিও আঁকতে ভালোবাসতেন অমলা শঙ্কর। তবে কোনওদিন তুলি দিয়ে ছবি আঁকেননি। হাত দিয়েই ক্যানভাসে রঙ ভরতেন। তাঁর কিছু চিত্র ‘লাইফ অফ বুদ্ধ’ এবং ‘রামলীলা’র মতো নাটকে ব্যবহৃত হয়েছে।

প্রবাদপ্রতীম নৃত্যশিল্পী অমলাশঙ্করের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে নৃত্যজগতে। অনেকেই তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। তাঁর মৃত্যুতে একটা যুগের অবসান হল।

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...