Thursday, June 4, 2026

স্ট্যাচু অফ লিবার্টির কাছে বজ্রপাত, ক্যামেরাবন্দি করলেন ফটোগ্রাফার! ভাইরাল ছবি

Date:

Share post:

আকাশ কালো করে মেঘ। প্রচন্ড ঝড় । মেঘ ডাকার সঙ্গে সঙ্গে পড়ছে ভয়ঙ্কর বাজ। বুধবার নিউইয়র্কে এই আবহাওয়ার পরিস্থিতিতে স্ট্যাচু অফ লিবার্টির পিছনে ভয়ানক বাজ পড়ে। আর সেই ছবি ক্যামেরাবন্দি করেন এক ফটোগ্রাফার । সঙ্গে রয়েছে ভিডিও। মুহুর্তের মধ্যে এই দৃশ্যের ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে নিউইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টির ঠিক কাছেই হচ্ছে বজ্রপাত।

টুইটারে শেয়ার হওয়া একটি ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, স্ট্যাচু অফ লিবার্টির উপরে ঘন হয়ে মেঘ জমেছে। এরপর হঠাৎ করেই বিকট শব্দে পরপর বজ্রপাত হয় ও আকাশ থেকে বিশাল বজ্রশিখা নেমে স্ট্যাচু অফ লিবার্টির পেছনে মিলিয়ে যায়।
মারাত্মক আবহাওয়ার পরিস্থিতিতে অনেকেই ঝড়ের নানান ছবি ও ভিডিও টুইটারে শেয়ার করেছেন। তবে সবচেয়ে ভাইরাল হয়ে গিয়েছে লিবার্টির সঙ্গে বজ্রপাতের ভিডিওটি। সেটি টুইটারে লোক প্রচুর শেয়ার করেছেন। এলিস দ্বীপের একটি পিয়ার থেকে টুইটার ব্যবহারকারী মিকি সি বজ্রপাতের এই ভিডিওটি তুলেছেন।

Related articles

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...