Sunday, May 17, 2026

অশুভ সময়ে হচ্ছে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন: শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে আগামী ৫ আগস্ট রামমন্দিরের ভূমি পূজোর আয়োজন করা হয়েছে। কর্মসূচি চূড়ান্ত৷ জোরকদমে শেষমূহুর্তের প্রস্তুতি চলছে৷

আর ঠিক সেই সময়ে শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী জানালেন, “দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের পদক্ষেপটি একটি অশুভ সময়ে নেওয়া হচ্ছে। রাম মন্দির নির্মাণের কাজটি সঠিক সময়ে শুরু করা উচিত”৷
শঙ্করাচার্য প্রশ্ন তুলেছেন,
“রাম মন্দির নির্মাণের
এটাই কি সঠিক সময়?” তিনি বলেছেন, “এই অশুভ সময় রাম মন্দির নির্মাণের কাজ শুরু করা মোটেও ঠিক হচ্ছে না।” শঙ্করাচার্য মনে করছেন, এটা অশুভ সময়। তবে তিনি কেন এই সময়কালকে অশুভ বলেছেন তার ব্যাখ্যা দেননি। মনে করা হচ্ছে, ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতির জন্যই তাঁর এমন দাবি। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্বামী স্বরূপানন্দ বলেছেন, “আমরা কোনও পদ বা রাম মন্দিরের ট্রাস্টি হতে চাই না। এটি একটি ‘অশুভ ঘড়ি’ (অশুভ সময়),আমরা শুধু এটাই চাই যে মন্দিরটি সঠিকভাবে তৈরি করা উচিত এবং ভিত্তি প্রস্তর সঠিক সময়ে স্থাপন করা উচিত৷” শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী বলেছেন, ”আমরা রামভক্ত। তাই রাম মন্দির নির্মাণ আমাদের কাছে খুশির খবর। কিন্তু এই মন্দির নির্মাণ নিয়ে কোনও রাজনীতি হওয়া উচিত নয়। তা ছাড়া এই মন্দিরের নির্মাণ হচ্ছে সাধারণ মানুষের টাকায়। তাঁদের মতামতও গুরুত্ব দিয়ে বিচার করা উচিত ছিল। এই সময়টা অশুভ। এখন রাম মন্দির নির্মাণের কাজ শুরু না করলেই ভালো হত। আমরা সবাই চাই রাম মন্দির নির্মাণের কাজ যেন শুভক্ষণে শুরু হয়। এই সময়টা মোটেও রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করার জন্য সঠিক নয়।”
এদিকে, ইতিমধ্যে ভূমি পুজোর আয়োজন শুরু করা হয়েছে। আগামী ৫ আগস্ট এই অনুষ্ঠানে অংশ নিতে অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে এখনও এই কর্মসূচিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়নি৷ ওদিকে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও নাকি আমন্ত্রণ জানানো হবে। প্রথমে হনুমান গদি, তার পর রাম লাল্লা দর্শন করে ভূমি পুজোয় অংশ নেবেন নরেন্দ্র মোদি। এমনিতেই রামমন্দির নির্মাণের সূচনা ও তার আগে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান নিয়ে সোচ্চার বিরোধী শিবির, এবার শঙ্করাচার্য স্বামীর এই মন্তব্যে এই বিরোধিতা আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে৷

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...