Thursday, May 14, 2026

হাসপাতালের বদলে গুণিনের কাছে: মৃত্যু সাপে কামড়ানো যুবকের

Date:

Share post:

কান্দিতে কুসংস্কারের বলি বছর কুড়ির যুবক। মুর্শিদাবাদের পুরন্দরপুর গ্রামের বাসিন্দা মিলন মণ্ডল মাঠে কাজে গেলে, তাঁকে সাপে কামড়ায়। মিলনকে পরিবারের লোকজন হাসপাতালে না নিয়ে গিয়ে, এলাকার দুই ওঝার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যান। তাঁরা ‘হাত গুণে’ সাপের কামড়ে বিষ হয়নি জানালে বাড়ি নিয়ে যাওয়া হয় মিলনকে। শনিবার সকালে অসুস্থতা বাড়ায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই যুবকের।

ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় এক আয়ুর্বেদ চিকিৎসক কৌশিক সেনগুপ্ত জনিয়েছেন, সাপের কামড়ের পর রাতভর বেঁচেছিলেন। তাঁকে হাসপাতালে সঠিক সময়ে নিয়ে যাওয়া হলে বেঁচে যেতে পারতেন। পরিবারের উচিত ছিল প্রথমেই চিকিৎসা বিজ্ঞানের ওপর আস্থা রেখে হাসপাতালে নিয়ে আসা। একবিংশ শতকেও সাপের কামড়ে হাসপাতালের বদলে ওঝা-গুণিনের কাছে যাচ্ছেন মানুষ, এটা নিঃসন্দেহে সচেতনতার অভাব বলে মত সমাজবিদের।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...