Sunday, May 17, 2026

পূর্ব ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্কে দাতাদের স্বতঃস্ফূর্ত সহায়তা

Date:

Share post:

পূর্ব ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্ক তৈরি হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই সেখানে সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরে স্বতঃস্ফূর্ত ভাবে প্লাজমা দান করেছেন অনেকে। হাসপাতাল সূত্র অনুযায়ী, ইতিমধ্যেই ১৭ জন প্লাজমা দান করেছেন। চিকিৎসকদের মতে, একবার যাঁরা কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গিয়েছেন, তাঁদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় তা থেকে ভাইরাস আক্রান্তদের চিকিৎসা করা যায়। এক্ষেত্রে একজন প্লাজমাদাতার থেকে দুজন রোগীকে চিকিৎসা করা সম্ভব। আগামী দিনে কলকাতা মেডিক্যাল কলেজ প্লাজমা ব্যাঙ্কের নোডাল কেন্দ্র হবে বলে মনে করা হচ্ছে।

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...