Monday, May 18, 2026

করোনায় আক্রান্ত মেসির প্রিয় সতীর্থ! আপনিও চেনেন, কে জানেন?

Date:

Share post:

এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। ইনস্টাগ্রামে বার্সার প্রাক্তন তারকা মিডফিল্ডার নিজেই সে কথা জানিয়েছেন। জাভি জানান, তাঁর শেষ টেস্টে রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে জাভি কাতারের ক্লাব আল শাদের কোচ। স্থানীয় লিগে আজ, শনিবার তাঁর দল নিয়ে মাঠে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই এই খারাপ সংবাদ। চলতি মরশুমে লিওনেল মেসির এই প্রিয় সতীর্থর বার্সায় কোচ হওয়ার জল্পনা চলছিল।

তাঁর করোনা আক্রান্ত হওয়া নিয়ে ৪০ বছর বয়সী জাভি ইনস্টাগ্রামে জানিয়েছেন, “অফিশিয়াল ভাবে লিগের ম্যাচে আজ আমি দলের সঙ্গে থাকতে পারছি না। আমার জায়গায় চিফ টেকনিক্যাল স্টাফ হিসেবে ডাগ আউটে থাকবেন ডেভিড প্রাটস। আল শাদের নিয়ম মেনে সর্বশেষ কোভিড পরীক্ষায় আমি পজিটিভ হয়েছি।” যদিও স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি জানান, শারীরিকভাবে এখন তিনি ভালো আছেন।

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...