Saturday, April 4, 2026

বকরি ঈদের ছুটি,চলতি সপ্তাহে এক দিনই লকডাউন? নবান্নে জল্পনা

Date:

Share post:

সংক্রমণ ঠেকাতে বাংলায় প্রতি সপ্তাহে দু’দিন করে সার্বিক লকডাউন করার ঘোষণা করেছে রাজ্য সরকার। গত সপ্তাহে বৃহস্পতি এবং শনিবার রাজ্যজুড়ে লকডাউন হয়েছে। চলতি সপ্তাহে বুধবার লকডাউনের দিন ঘোষণা হয়েছে৷ নবান্ন জানিয়েছিল, আজ, সোমবার বৈঠক করে দ্বিতীয় দিনটি কবে, তা ঘোষণা করা হবে। কিন্তু সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভিডিও বৈঠক হওয়ার কথা৷ তাই ওই বৈঠক না-হওয়ার সম্ভাবনাই বেশি৷ এদিকে প্রশাসনিক সূত্রের ধারণা, চলতি সপ্তাহে দ্বিতীয় কোনও লকডাউন-দিনের ঘোষণা শেষ পর্যন্ত না-ও হতে পারে। কারণ, এই সপ্তাহে বকরি ঈদের জন্য একটি ছুটির দিন রয়েছেই৷ ছুটির দিনে গাড়ি বা মানুষের গতিবিধি যেহেতু খুব একটা থাকেনা, তাই কারণে চলতি সপ্তাহে শুধু বুধবারই লকডাউন থাকতে পারে৷ তবে পরের সপ্তাহে দু’দিন লকডাউনের ঘোষণা করতে পারে সরকার।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...