Thursday, June 4, 2026

আজ ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে পাঁচটি রাফাল ফাইটার

Date:

Share post:

আজ, সোমবার ফ্রান্সের মেরিনিয়াক থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে পাঁচটি রাফাল ফাইটার জেট। হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে রাফাল পৌঁছাবে ২৯ জুলাই, বুধবার। সেখানে ‘গোল্ডেন অ্যারো’ ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে পাঁচটি রাফালকে। জানা গিয়েছে, দূরপাল্লার দুই ক্ষেপণাস্ত্রযুক্ত করেই ভারতে পাঠানো হচ্ছে রাফালগুলিকে। সব ঠিকঠাক থাকলে সাতদিনের মধ্যেই রাফাল পাঠিয়ে দেওয়া হবে পূর্ব লাদাখে।
বায়ুসেনা সূত্রেজানা গিয়েছে, ফ্রান্স থেকে পাঁচটি রাফাল উড়িয়ে আনবেন ভারতীয় পাইলটরাই। আবু ধাবির আল ধাফরা এয়ারবেসে সাময়িক বিরতি নেবেন তারা। যে পাঁচটি রাফাল আসছে ভারতের হাতে সেগুলি থেকে মেটিওর ও স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র ছোঁড়া যাবে।  রাফাল যুদ্ধবিমান ওড়ানোর জন্য ফ্রান্স থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে দেশের ১২ জন পাইলটকে। 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...