Monday, May 11, 2026

আছড়ে পড়ল বিধ্বংসী ঘূর্ণিঝড় হারিকেন হান্না, প্রচুর ক্ষয়ক্ষতি

Date:

Share post:

প্রবল গতিতে টেক্সাস উপকূলে আছড়ে পড়ল হারিকেন হান্না। লন্ডভন্ড হয়ে গেল টেক্সাস উপকূল। এর জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে বৃষ্টিপাত আর তাতেই সমস্যা আরও বেড়েছে । এর ফলে উদ্ধারকার্য চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে  বিপর্যয় মোকাবিলা দলকে।

জানা গিয়েছে, এই হারিকেন হান্না ক্যাটাগরি ওয়ান ঘূর্ণিঝড় হিসেবে ৮০ মাইল বেগে টেক্সাস উপকূলে আঘাত হানে। এবং ঘূর্ণিঝড়টি ঘন্টায় আট মাইল বেগে পশ্চিম দিকে এগিয়ে যায়। ঘূর্ণিঝড়ের কেন্দ্র ছিল টেক্সাসের পোর্ট ম্যান্সফিল্ড থেকে ৫০ মাইল পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের কারণে রিও গ্রান্ডে উপত্যকা জুড়ে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এছাড়া, প্রবল বৃষ্টির কারণে দক্ষিণ টেক্সাস থেকে মেক্সিকো বর্ডার পর্যন্ত মারাত্মক রকমের বন্যা হতে পারে বলে অভিমত স্থানীয় আবহাওয়াবিদদের।
ঘূর্ণিঝড় হান্নার আঘাতের পর টেক্সাসের গভর্নর গ্রেগ আ্যবোট উদ্ধার কর্মীদের দ্রুত কাজ চালানোর জন্যে নির্দেশ দিয়েছেন।

Related articles

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...