Monday, June 22, 2026

ছেলে মার্কিন মুলুকে, টালিগঞ্জে একাকী বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

বাড়িতে থাকতেন শুধু বয়স্ক দম্পতি। বছর পাঁচেক আগে স্বামীকে হারিয়ে আরও একা হয়ে পড়েন বছর সত্তরের বৃদ্ধা। ছেলে কর্মসূত্রে থাকেন আমেরিকা। সুদূর মার্কিন মুলুক থেকে দূরাভাসে মায়ের নিয়মিত খোঁজ খবর নিতেন বলেই জানা যায়। কিন্তু হঠাৎ কী হলো?

বৃদ্ধা সোনারানি দাসের বাড়ি থেকে তাঁর পচাগলা মৃতদেহ উদ্ধার করলো টালিগঞ্জ থানার পুলিশ। মৃতদেহের বীভৎসতা দেখে শিউরে উঠেছেন পুলিশের দুঁদে কর্তারাও। বৃদ্ধার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মায়ের মৃত্যুর খবর দেওয়া হয়েছে প্রবাসী ছেলেকেও।

সম্প্রতি, বেশ কয়েকদিন যাবৎ আশেপাশে একটা পচা দুর্গন্ধ টের পাচ্ছিলেন স্থানীয়রা। প্রথমে তাঁর5 ভেবেছিলেন, কোনও পশু-পাখি হয়তো মরে গিয়ে পচন ধরেছে। কিন্তু গন্ধ ক্রমশ হতে শুরু করে। এরপর দক্ষিণ কলকাতার টালিগঞ্জের ৮৮ নম্বর ওয়ার্ডের রানি ভবানি রোডের বাসিন্দারা বিষয়টিকে গুরুত্ব দিয়ে নড়েচড়ে বসেন। দুর্গন্ধ-এর উৎসের সন্ধান করতে গিয়ে প্রতিবেশীরা বুঝতে পারেন সোনারানি দাসের বাড়ি থেকেই তা আসছে। খারাপ কিছু সন্দেহ করে তাঁরা খবর দেন পুলিশে।

টালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার ঘরে গিয়ে দেখেন বিছানার ওপর পড়ে রয়েছে পচাগলা একটা বীভৎস লাশ। শরীর থেকে খসে পড়েছে চামড়া-মাংস। লাশে এতটাই পচন ধরেছে যে পুরো কালো হয়ে সেখান থেকে রস পর্যন্ত বের হচ্ছে। দেহ শনাক্ত করে হিমশিম খেতে হয় পুলিশকেও।

ঠিক কী কারণে বৃদ্ধার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মৃতদেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান, কমপক্ষে তিন থেকে চারদিন আগে মৃত্যু হয়েছে। একাকী থাকা ওই বৃদ্ধার হার্ট- অ্যাটাকের ফলে মৃত্যু হতে পারে বলেও তাঁরা মনে করছেন। তবে পোস্টমর্টেম রিপোর্ট এলেই তা স্পষ্ট হবে।

এদিকে প্রশ্ন উঠছে, আমেরিকা থেকে এই কয়েকদিনে কি বৃদ্ধার ছেলে একবারও মাকে ফোন করে খোঁজ নেননি? পুলিশ বৃদ্ধা সোনারানি দাসের ছেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে, ওই বৃদ্ধাকে কেউ দেখভাল করতো কিংবা বাড়িতে কেউ কাজ করতো কিনা, তারও খোঁজ নিচ্ছে পুলিশ।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...