Monday, June 22, 2026

রাজস্থানে কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিতে দলীয় বিধায়কদের হুইপ জারি মায়াবতীর

Date:

Share post:

রাজস্থান বিধানসভায় আস্থা ভোট নেওয়া হলে বিএসপির ছয় বিধায়ক যাতে কংগ্রেস সরকারের বিরুদ্ধে ভোট দেন সেজন্য হুইপ জারি করলেন দলের সুপ্রিমো মায়াবতী। বিএসপির কেন্দ্রীয় নেতা সতীশ মিশ্র বলেছেন, ওই বিধায়করা যদি দলের হুইপ অমান্য করেন তাহলে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তাঁদের বিধানসভার সদস্যপদ খারিজ হয়ে যাবে। রাজস্থানের চলতি রাজনৈতিক সংকটে আস্থা ভোটের সম্ভাবনা রয়েছে বুঝে ছয় বিএসপি বিধায়ককে ব্যক্তিগতভাবে এবং পরিষদীয় দলকে চিঠি পাঠিয়ে হুইপ জারি করেছেন মায়াবতী।

কিন্তু মায়াবতীর এই পদক্ষেপ নতুন করে আরেকটি বিতর্কের দরজা খুলে দিয়েছে। তা হল, এই ছজন বিধায়কই ইতিমধ্যে ঘোষণা করেছেন তাঁরা সবাই বিএসপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে সমর্থন করেন। অর্থাৎ কার্যক্ষেত্রে রাজস্থান বিধানসভায় বিএসপি পরিষদীয় দলেরই অস্তিত্ব নেই। আর সব বিধায়কই দলবদল করায় দলত্যাগ বিরোধী আইনও এক্ষেত্রে প্রযোজ্য নয়। নৈতিকতার বিষয়টি বাদ দিলে আইনগতভাবে আদৌ কি এদের বিরুদ্ধে কিছু করা সম্ভব? আর বিএসপির হুইপই বা এদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কীভাবে যখন এরা আর দলেই নেই! এই বিষয়ে বিএসপি নেতা সতীশ মিশ্রের যুক্তি, আমরা এই দলবদল কার্যকর না করার দাবিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি। বিষয়টি তাদের বিবেচনাধীন। আর আমরা জাতীয় দল। ফলে অন্য দলের সঙ্গে সংযুক্তির বিষয় হলে তা জাতীয় স্তরেই হবে। কোনও রাজ্যের ইউনিট নিজেদের মত সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসে যুক্ত হতে পারে না। এটা অবৈধ।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...