Saturday, May 16, 2026

কপিলের বিশ্বজয়ী দলের ম্যাচ ফি আর হাত খরচের তালিকা দেখলে ভিড়মি খাবেন বিরাটরা! অভিজিৎ ঘোষের কলম

Date:

Share post:

অভিজিৎ ঘোষ

মহেন্দ্র সিং ধোনি কিংবা বিরাট কোহলিরা এই তালিকা দেখলে নির্ঘাৎ হাসতে হাসতে গড়িয়ে পড়বেন, বা ভিড়মি খাবেন? কেন? ৩৭ বছর আগে বিশ্বজয়ী ভারতীয় দলের ম্যাচ ফি আর দৈনিক হাত খরচের তালিকা রীতিমতো হলুদ কাগজ হয়ে ধরা দিয়েছে। সেই পারিশ্রমিক আর আজকের পারিশ্রমিক কোনও তুলনাতেই আসে না। শুধু এটুকু বলতে হয়, সেটা ছিল লৌহ যুগ, আর এটা স্বর্ণ যুগ।

১৯৮৩-র বিশ্বজয়ী দলের সদস্য রবি শাস্ত্রী। তিনি এখন ভারতীয় দলের কোচ। তাঁর এখন বার্ষিক আয় প্রায় ৮.৫ কোটি টাকা! সেই সময়ে প্রতি ম্যাচের জন্য খেলোয়াড়েরা পেতেন ১৫০০ টাকা। আর এখন একদিনের ম্যাচের ফি ৬ লক্ষ টাক, টি-২০ ম্যাচ ফি ৩ লক্ষ টাকা এবং প্রতি টেস্টের জন্য ফি ১৫ লক্ষ টাকা। এমনকী প্রতিটি রঞ্জি ম্যাচের জন্য ক্রিকেটাররা ৩৫ হাজার টাকা পেয়ে থাকেন। সেখানে ১৫০০ টাকা কার্যত আসমান-জমিন ফারাক। ৩৭ বছর আগেকার টাকার মূল্য ধরলেও!

বিদেশে সেই সময় ভারতীয় ক্রিকেট দলকে হাত খরচ দেওয়া হতো ভারতীয় অঙ্কে প্রতিদিন ২০০টাকা! আজকের পাউন্ডের হিসাবে ২.১ পাউন্ড আর ডলারের হিসাবে ২.৫ ডলার। আর এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটাররা বিদেশে প্রতিদিন হাত খরচ পান ২০০ ডলার ২০০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় ১৫,০০০ টাকা বা ১৯,০০০ টাকা।

ভাবা যায়!

Related articles

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...