Wednesday, May 6, 2026

গ্যাস বুকিংয়ে ১৫ দিনের নিষেধাজ্ঞা তুলে নিলো কেন্দ্র

Date:

Share post:

এতদিন বিধি ছিলো, রান্নার গ্যাস বুকিং করার পরবর্তী ১৫ দিন পর্যন্ত নতুন করে কোনও সিলিন্ডার বুক করা যাবে না। এই নিয়ম এবার কেন্দ্র তুলে নিলো৷ ফলে এখন গ্রাহকরা যখন খুশি সিলিন্ডার বুক করতে পারবেন। মহামারি পরিস্থিতিতে রান্নার গ্যাস সরবরাহে যাতে সঙ্কট তৈরি না হয়, সে কারনেই তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার জন্য এই নিয়ম চালু করেছিল পেট্রোলিয়াম মন্ত্রক। এখন তিনটি গ্যাস সংস্থাই জানিয়েছে, বটলিং ও সরবরাহ স্বাভাবিক থাকায় বুকিংয়ের জন্য ১৫ দিনের সময়সীমা তুলে দেওয়া হচ্ছে। ফলে এবার থেকে যখন খুশি গ্যাস বুকিং করা যাবে। ডিলাররা পাশাপাশি বলছেন, বাংলায় এই মুহূর্তে সপ্তাহে দু’দিন লকডাউন ঘোষণা করা হচ্ছে। তার উপর বাড়ছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যাও। এর ফলে গ্যাস সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়া কিছুটা ধাক্কা খেতে পারে। কারণ, পেট্রোল পাম্পগুলি লকডাউনেও খোলা রাখার ঘোষণা হলেও, রান্নার গ্যাসের সিলিন্ডারের বটলিং প্ল্যান্ট ও গ্যাসের ডিলারশিপ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তবে গ্রাহকরা খুব বড় সমস্যায় পড়বেন না বলেই ডিলারদের ধারনা৷

Related articles

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...