Sunday, June 14, 2026

নাম না করে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যপালের বিরুদ্ধে ‘নালিশ’ মমতার

Date:

Share post:

“আপনি এখনও সহযোগিতা করছেন। তার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু সাংবিধানিক পদে থেকে কেউ কেউ রাজ্যের বিরোধিতা করছে।”- অত্যাধুনিক কোভিড পরীক্ষা কেন্দ্র উদ্বোধনের রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম না করে এই ভাবেই প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “আপনি নন, কিন্তু কেউ কেউ অসহযোগিতা করছেন”। ভাইরাস মোকাবেলায় রাজ্য-কেন্দ্র একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেন মমতা। ফের একবার মনে করিয়ে দেন, তিনি রাজ্যের নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই। কিন্তু সাংবিধানিক পদে থেকে কেউ সরকারের কাজে বারবার দিচ্ছেন। অসহযোগিতা করছেন। যা কাম্য নয় বলেও মন্তব্য করেন মমতা।
রাজ্যের ভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বারবার সরকারের তরফে জবাব দেওয়া হয়েছে। এমনকী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ে ভার্চুয়াল সভা থেকে এই অভিযোগের জবাব দেন। এদিন না করে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বিরুদ্ধে রাজ্যপালের অসহযোগিতার নালিশ জানালেন মুখ্যমন্ত্রী।

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...