Monday, May 4, 2026

মাধ্যমিকে ৬৩০ নম্বরের লিখিত পরীক্ষায় ছাত্রের ঝুলিতে মাত্র ১৪!

Date:

Share post:

মাধ্যমিকের ৬৩০ নম্বরের লিখিত পরীক্ষায় মিলল মাত্র ১৪। যা দেখে চক্ষু চড়কগাছ পরীক্ষার্থী। অথচ টেস্ট-এ জয়নগর জেএম ট্রেনিং স্কুলের ছাত্র শিবম হালদার পেয়েছিল৭০ % নম্বর।

৭০০ নম্বরের পরীক্ষায় শিবম পেয়েছে ৮৪ নম্বর। তার মধ্যে ৭০ নম্বরই পেয়েছে স্কুলের ‘ইন্টারন্যাল ফরমেটিভ ইভলিউশন’-এ। বাকি ৬৩০ নম্বরের লিখিত পরীক্ষা থেকে এসেছে মাত্র ১৪ নম্বর। অঙ্ক, ইংরেজি-সহ পাঁচটি বিষয়ে ৯০-এর মধ্যে ১ করে পেয়েছে সে। বাংলায় পেয়েছে ৯। জীবনবিজ্ঞানে লিখিত পরীক্ষায় ৯০ এর মধ্যে প্রাপ্ত নম্বর শূন্য।

স্কুলে বরাবর ভালো ফল করেছে শিবম। স্কুল জানিয়েছে চলতি বছর ১৯৩ জন মাধ্যমিক দিয়েছিল। একমাত্র ওই ছাত্রী অকৃতকার্য হয়েছে। শিবমের এই রেজাল্ট মানতে পারছেন না তার স্কুলের শিক্ষকরা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সতীপ্রসাদ ত্রিপাঠী বলেন, “লেখাপড়ায় ভালোই শিবম। কিন্তু কীভাবে এই নম্বর পেল বুঝতে পারছি না।” এই বিষয়ে খাতা রিভিউ করার পরামর্শ দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ” ওই ছাত্র রিভিউয়ের আবেদন করুক। তাহলে সবটা বোঝা যাবে।”

ওই ছাত্রের মামা রাজকৃষ্ণ মণ্ডল বলেন, “ওয়েবসাইটে ওর নম্বর দেখে অবাক হয়ে যাই আমরা। মার্কশিট পাওয়ার পরও দেখি মাত্র ৮৪ পেয়েছে শিবম। আমরা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করব। প্রয়োজনীয় তথ্য জানার অধিকার আইনে জানতে চাইব কেন এমন হলো।”

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে