Saturday, May 16, 2026

বিহারের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শুরু হলো সুশান্তের মৃত্যুর তদন্ত

Date:

Share post:

সোমবার পাটনার রাজীবনগর থানায় রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণ কুমার সিং। সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রাথমিকভাবে এফআইআর দায়ের করতে করছিল পাটনা পুলিশ। এরপর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং মন্ত্রী সঞ্জয় ঝা -র হস্তক্ষেপে এফআইআর দায়ের করা হয়।

কৃষ্ণকুমার সিংয়ের আইনজীবী বিকাশ সিং জানিয়েছেন, “আপাতত সিবিআই তদন্তের দিকে যাচ্ছে না পরিবার। পরিবারের সদস্যরা শোকস্তব্ধ ছিলেন তাই সেই সময় কাটিয়ে এখন এফআইআর দায়ের করা হলো।” মুম্বই পুলিশ এফআইআর নিতে চাইছিল না বলে অভিযোগ করেছেন তিনি। উল্টে বড় প্রোডাকশন হাউজের নাম জানতে চাইছিল।

পাটনা পুলিশের পক্ষ থেকে বিনয় তেওয়ারি জানান, এফআইআর দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এখনই বলা সম্ভব নয় কাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তবে সুশান্ত সিং রাজপুতের বাবা এফআইআর-এ যাদের নাম লিখেছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...