Saturday, May 16, 2026

সম্পর্কের টানাপোড়েন: দ্বিতীয় স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী, গ্রেফতার

Date:

Share post:

​প্রথম স্ত্রীর কথা না জানিয়ে দ্বিতীয়বার বিয়ে। দ্বিতীয় স্ত্রী পুরো বিষয়টি জানতেই ঘটল বিপদ। স্ত্রীকে প্রথমে কুপিয়ে তারপর পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ।অন্ডাল থানার অন্তর্গত কাজোরা গ্রামের হাজরা পাড়ার ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উখরার সুভাষ পাড়ার বাসিন্দা বিক্রম রায় খান্দরা প্রতিবন্ধী কেন্দ্রে কর্মরত। আইভি হাজরা স্থানীয় একটি স্কুলের পার্টটাইম শিক্ষিকা ছিলেন। বিক্রমবাবুর সঙ্গে কর্মস্থলে পরিচয় হয় আইভির। এরপর ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের। আট মাস আগে বিক্রমের সঙ্গে বিয়ে হয় আইভির। ওই মহিলার পরিবারের অভিযোগ, প্রথম পক্ষের স্ত্রী থাকার কথা আইভির কাছে গোপন করেই বিয়ে করেছিল বিক্রম। বিয়ের পর তা জানতে পারেন আইভি। এরপর কাজোরায় নিজের বাবার বাড়িতে ফিরে আসেন আইভি। তবে বিক্রমের সেখানে যাতায়াত ছিল।

মঙ্গলবার দুপুরে কাজোরায় আইভির বাপের বাড়িতে যান বিক্রম। সেই সময় বাড়িতে আইভি ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর ঠাকুমা মায়ারানি হাজরা। বৃদ্ধার অভিযোগ, সামান্য কথা কাটাকাটি হয়। তারপরই বিক্রম ধারালো অস্ত্র নিয়ে আইভির উপর চড়াও হয়। তাঁকে বাধা দিতে গিয়ে জখম হন মায়ারানিও। আইভিকে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে খুন করে বিক্রম। তারপর তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেন বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের ঘটনার আসল কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে এবং মৃতের পরিবারের লোকজনকে।

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...