Monday, May 18, 2026

করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরও মৃত্যু তৃণমূলের প্রাক্তন জেলা যুব সভাপতির

Date:

Share post:

মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পর সুষ্ঠ হয়েও উঠেছিলেন। তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভও এসেছিল। কিন্তু শেষরক্ষা হলো না। মৃত্যুর কোলে ঢলে পড়লেন কোচবিহারে তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি বিষ্ণুব্রত বর্মন। কলকাতার এক হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর। বিষ্ণুব্রত বর্মনের মৃত্যু সংবাদ জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। প্রয়াত বিষ্ণুব্রত বর্মণ প্রাক্তন জেলা যুব তৃণমূল সভাপতি ছাড়াও কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকও ছিলেন।

জানা গিয়েছে, বিষ্ণুব্রত বর্মন শুরুতে কোচবিহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাতেও পরিস্থিতির কোনও পরিবর্তন না হওয়ায় গতকাল, মঙ্গলবারই যুব তৃণমূল নেতাকে কলকাতায় নিয়ে আসা হয়। আজ, বুধবার তাঁর মৃত্যু হয়।

বিষ্ণুব্রত বর্মন কোচবিহার জেলা ক্রীড়া জগতের অন্যতম বিশিষ্ট নাম। কোচবিহার জেলায় জাতীয় স্তরের খেলা পরিচালনা করেছেন তিনি। একইসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিষ্ণু গত দশ বছরে জেলার ক্রিকেটকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন। তাঁর মৃত্যুর খবর জেলায় পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে দলীয় নেতা-কর্মীদের মধ্যে।

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...