Thursday, May 14, 2026

হাতে কাজ নেই, গ্রামের বাড়িতে ফিরছেন কুমোরটুলির কারিগররা!

Date:

Share post:

অন্যান্য বছর এই সময় থাকে চরম ব্যস্ততা। কুমোরটুলির সরু গলির আনাচে-কানাচে রীতিমতো জমে থাকে ভিড়। শিল্পীরা ব্যস্ত থাকেন প্রতিমা তৈরিতে। কিন্তু এবছর চিত্রটা একেবারেই অন্যরকম। সুনসান চারপাশ। ব্যস্ততাহীন কুমোরটুলি। বাড়তে থাকা সংক্রমণ আর পরপর লকডাউনে কাজ হারিয়েছেন কারিগররা। রোজগার নেই, তাই কপালে চিন্তার ভাঁজ তাঁদের। অধিকাংশ কারিগরই ফিরে যাচ্ছেন তাঁদের গ্রামের বাড়িতে। দেশব্যাপী আনলক চললেও, কয়েকটি রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়ছে। সেই তালিকায় নাম রয়েছে বাংলায়। তাই সংক্রমণ চেন ভাঙতে পুরসভাভিত্তিক ও সপ্তাহে দু’দিন লকডাউন বিধি লাগু করেছে নবান্ন। আগামি মাসেও সাতদিন কড়া লকডাউন। এই টানাপোড়েনে চরম ক্ষতির মুখে কুমোরটুলি ।

একে কমেছে পুজোর বাজেট সঙ্গে পাল্লা দিয়ে কমেছে বরাত। প্রতি বছর প্রায় ছোট-বড় মিলিয়ে তিন হাজার প্রতিমা বানান মৃৎশিল্পীরা । প্রায় দু’শো পরিবার নির্ভরশীল। চারদিন পুজোর জন্য মৃৎশিল্পী সংগঠনের মোট আয় ৫ লক্ষ টাকা। কিন্তু এবছর বাজারে মন্দা। তাই মাথায় হাত মৃৎশিল্পীদের। হাতে কাজ না থাকায় গ্রামের বাড়িতে ফিরছেন কারিগররা। যদিও পুজোর এখনও ৮৪ দিন বাকি। তাও অনিশ্চয়তা কুমোরপাড়ায়।


এদিকে, বড় পুজোকমিটি গুলোর দাবি, ইচ্ছা থাকলেও উপায় নেই। বাজেটে টান। সঙ্গে মাথায় রাখতে হবে কোভিড স্বাস্থ্যবিধি পালন করতেই হবে। তাই বড় জমায়েত এড়াতে ছোট করে পুজোর আয়োজন। জানা গিয়েছে, একচালা পুজোর দিকে ঝুঁকছে বেশিরভাগ পুজোকমিটি। তারা বলেছে, প্যান্ডেলে প্রতিবার ৫০ জন দর্শনার্থী, স্যানিটাইজিং ও থার্মাল গানের ব্যবস্থা থাকছে। যদিও সরকারি তরফে কোনও ঘোষণা হয়নি।


এদিকে, মৃৎশিল্পীরা বলেছেন, প্রতিবছর তাঁরা যে পরিমাণ প্রতিমা বানান তার অর্ধেকও এবছর বায়না নেই। এমন কী যে সমস্ত শিল্পীরা ২৫-৩০ টি করে প্রতিমা তৈরি করেন তাঁরা কেউ কেউ বানিয়েছেন মাত্র দুটি। এদিকে, অন্যান্য জেলা থেকে যে সমস্ত কারিগরেরা আসেন কুমোরটুলিতে তাঁরা অধিকাংশই ফিরে যাচ্ছেন গ্রামের বাড়িতে। অনেকেই বললেন, “কাজ নেই, তাই গ্রামের বাড়িতে ফিরে যেতে হচ্ছে। সংসার চালানোর জন্য অন্য কাজের ব্যবস্থা করতে হবে।”

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...