Friday, May 15, 2026

গুরুতর অসুস্থ ফুয়াদ হালিম, টুইটে জানালেন স্ত্রী

Date:

Share post:

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি চিকিৎসক তথা সিপিআইএম নেতা ফুয়াদ হালিম। নিজের টুইটার হ্যান্ডেলে একথা জানিয়েছেন ফুয়াদ হালিমের স্ত্রী সাইরা শাহ হালিম। বেশ কয়েকদিন আগে ধরেই অসুস্থ ফুয়াদ হালিম। ইতিমধ্যে দু’বার তাঁর কোভিড টেস্ট হয়েছে, দুবারই রিপোর্ট নেগেটিভ আসে। সাইরা হালিম ট‍ুইটে লেখেন, “কোভিড মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা হওয়ার পাশাপাশি, মহামারি চলাকালীন বহু অসহায়, দরিদ্র, অসুস্থ মানুষের সেবা করেছেন আমার স্বামী ডাঃ ফুয়াদ হালিম। তিনি এখন বেলভিউয়ের আইসিইউতে চিকিৎসাধীন। এই মানসিক পরিস্থিতিতে দয়া করে ওঁর জন্য প্রার্থনা করুন।”

লকডাউনের প্রথম থেকেই মাত্র ৫০ টাকায় ডায়ালাইসিস করে দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছেন এই চিকিৎসক। ফুয়াদ হালিমের সংস্থা ‘কলকাতা স্বাস্থ্য সংকল্প’ কেএসএস গত ৩০ জুন পর্যন্ত প্রায় আড়াই হাজার দরিদ্র মানুষদের ডায়ালাইসিস করেছে। লকডাউনের আগেও মাত্র ৩৫০ টাকায় ডায়ালাইসিস করত তাঁর সংস্থা। এই যোদ্ধা চিকিৎসকের দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...