Saturday, May 16, 2026

২২ বছর পর লন্ডন থেকে ফিরল চুরি যাওয়া রাজস্থানের প্রাচীন নটেশ শিবমূর্তি!

Date:

Share post:

অবশেষে নবম শতকের নটেশ শিবমূর্তি লন্ডন থেকে পুরাতত্ত্ব বিভাগের হাতে পৌঁছাল।  ১৯৯৮ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের ঘটেশ্বর মন্দির থেকে মূর্তিটি চুরি হয়ে যায়।
এরপর ২০০৩ সালে পুরাতত্ত্ব বিভাগ গোপন সূত্রে জানতে পারে মূর্তিটিকে ব্রিটেনে পাচার করা হয়েছে। ব্রিটিশ সরকারকে বিষয়টি জানায় পুরাতত্ত্ব বিভাগ। ব্রিটিশ গোয়েন্দারা তল্লাশি চালিয়ে এক সংগ্রাহকের কথা জানতে পারেন। জানা গিয়েছে, ২০০৫ সালে লন্ডনে ভারতীয় হাই কমিশন কর্তৃপক্ষের হাতে পাচার হওয়া শিবমূর্তি স্বেচ্ছায় তুলে দেন ওই সংগ্রাহক।
এর পরে কয়েক বছর ধরে লন্ডনেই ছিল নৃত্যরত শিবমূর্তিটি। ২০১৭ সালের অগস্ট মাসে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের প্রতিনিধিদল মূর্তিটি রাজস্থানের বরোলি গ্রামের ঘটেশ্বর মন্দির থেকে চুরি যাওয়া শিবমূর্তি হিসেবে শনাক্ত করে। এর পরে মূর্তিটি ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

এই শিবমূর্তি-সহ গত কয়েক বছরে বিদেশে পাচার হওয়া বহু দুর্মূল্য প্রত্ন সামগ্রী উদ্ধার হয়েছে। তালিকায় রয়েছে ১৭ শতকে ব্রোঞ্জের তৈরি নবনীতা কৃষ্ণের মূর্তি এবং দ্বিতীয় শতকে নির্মিত চুনাপাথরের তৈরি মন্দিরগাত্রের নকশাদার দেওয়ালচিত্র।

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...