Sunday, May 17, 2026

মেডিক্যালে করোনা ওয়ার্ডেই গয়না চুরির চক্র! হাতেনাতে ধৃত ৪

Date:

Share post:

মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডেই হাতেনাতে পাকড়াও গয়না চুরির চক্র! গ্রেফতার ৪ । বিষয়টি এক নার্সের নজর পড়তেই তিনি সুপারকে ফোন করেন।ধৃতরা সবাই হাসপাতালেরই অস্থায়ী কর্মী।
বেশ কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল করোনা ওয়ার্ড থেকে নানান সময়ে রোগীদের নানান জিনিস চুরি যাচ্ছে।এমনকি রোগীর আত্মীয়দের কাছ থেকে ওষুধ কেনার নাম করে এক শ্রেণীর কর্মী পয়সা নিয়ে চম্পট দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। রোগীদের কাছ থেকে এই অভিযোগ পাওয়ার পরেই বৃহস্পতিবার সকাল থেকেই নিরাপত্তা রক্ষীরা করোনা ওয়ার্ডের ওপর নজরদারি চালাচ্ছিলেন । ওয়ার্ডে ডিউটিরত নার্সদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের বাসিন্দা এক মহিলা মেডিক্যাল কলেজের এসএসবি ব্লকের আট তলায় ভর্তি ছিলেন। ওই ওয়ার্ডটি মহিলা কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট। জানা গিয়েছে, ৭৭২ নম্বর বেডের রোগিনীর কাছে পিপিই কিট পরে এ দিন দুপুরে এক যুবক হাজির হন। তিনি নিজেকে হাসপাতালের কর্মী বলে পরিচয় দেন। রোগিনীর অভিযোগ, ওই ব্যক্তি তাঁকে বলেন, হাসপাতালের নিয়ম অনুযায়ী সোনার গয়না-সহ মূল্যবান জিনিসপত্র কাছে রাখা যাবে না। এর পরেই তিনি বলেন, তাঁকে দিয়ে দিলে নীচে রোগীর আত্মীয়দের কাছে ওই সব  জিনিসপত্র পৌঁছে দেবেন। তিনি ওই ব্যক্তির কথা শুনে তাঁকে অবিশ্বাস করতে পারেননি বলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন রোগিনী। তিনি সরল বিশ্বাসে হাসপাতাল কর্মী ভেবেই নিজের গলার সোনার হার ও আংটি খুলে দেন পিপিই পরা ওই ব্যক্তিকে।

এই ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে । ধৃতদের বউবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।আগামীকাল তাদের আদালতে তোলা হবে।

Related articles

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...