Sunday, May 17, 2026

ভাইরাস আক্রান্ত রোগীদের মনোবল বাড়াতে ওয়ার্ডেই গান শোনালেন নার্স

Date:

Share post:

ভাইরাস আক্রান্তদের চিকিৎসায় উপযুক্ত পরিকাঠামো নিয়ে যখন প্রশ্ন তুলছেন বিরোধীরা, তখনই সরকারি হাসপাতালের একেবারে অন্য ছবি উঠে এল কোচবিহারে। সেখানে শুধু চিকিৎসা নয়, রোগীদের মনোবল বাড়াতে গান গাইলেন নার্স। কোভিড হাসপাতালে দৈনিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সংক্রমণের। কারও কারও মনোবল ভাঙছে এরমধ্যেই।রোগীদের মনোবল চাঙ্গা করতে তাঁদের পাশে দাঁড়িয়েছেন মাথাভাঙার হাসপাতালের কর্মরত নার্স সুভদ্রা সিংহ।

ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নিয়ে কোচবিহারে মিশন হাসপাতালে পাঠানো হয়েছে তাঁকে। সেখানেই রোগীদের তিনি গেয়ে শোনাচ্ছেন “যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে”। কিন্তু তিনি নিজের কর্মক্ষেত্রে ফিরে গেলেও, তাঁকে কি ভুলতে পারবেন ভাইরাস মুক্ত রোগীরা?
সুভদ্রা সিংহের গানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তাঁর এই উদ্যোগকে প্রশংসা করেছেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান।
এই উদ্যোগ বন্ধ ঘরে দীর্ঘদিন একই পরিবেশে থাকা মানুষের মানসিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে জেলা বলে আশা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দফতরের।

একই সঙ্গে এদিন সকালে দেখা গেল আরও এক অভিনব দৃশ্য। সামাজিক দূরত্ব রক্ষা করে নাচ করছেন ভাইরাস আক্রান্তরা। এই ছবিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...