Saturday, June 13, 2026

লকডাউনেই সাধ, শুভশ্রীর ছবি ভাইরাল স্যোশাল মিডিয়ায়

Date:

Share post:

লকডাউনের মধ্যেই ১১মে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে নিজেদের সন্তান আগমনের খবরটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন টলিউডের সেলেব দম্পতি রাজ-শুভশ্রী। এরপর বিভিন্ন সময়ে সন্তান আগমনের অনুভূতির কথা ফ্যান-ফলোয়ার্সদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সাদা-কালোতে দিয়েছিলেন নিজের মাতৃত্বের উপস্থিতির ছবি।

এর মধ্যেই সাধভক্ষণের অনুষ্ঠান হল রাজ-ঘরণীর। একে মারণ ভাইরাস সংক্রমণের কাল, তার উপর আসন্ন সন্তানসম্ভবা স্ত্রী’ সেই কারণে শুধুমাত্র পরিবারের কয়েকজনকে নিয়ে এই অনুষ্ঠান করা হয় বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পরিচালক রাজ। তবে, হলুদ সিল্কের শাড়ি, গা ভর্তি গয়না আর সিঁথিতে চওড়া সিঁদুরে শুভশ্রীকে কেমন দেখাচ্ছিল সেই ছবি তিনি ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।
ইনস্টাগ্রামে শুভশ্রীর সাধের ছবি পোস্ট হতেই ভাইরাল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে অঙ্কুশ, প্রিয়াঙ্কা সরকার থেকে শ্রাবন্তী- সবাই শুভকামনা জানিয়েছেন শুভশ্রীকে।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...