Thursday, May 14, 2026

নেত্রীর ডাকে সাড়া, মনে হচ্ছে ঘরে ফিরলাম: তৃণমূলে যোগ দিয়ে বললেন বিপ্লব

Date:

Share post:

এক বছর এক মাসের মধ্যেই ফের ‘ঘর ওয়াপসি’ । দলে ফিরলেন দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র। শুক্রবার, তৃণমূল ভবনে তাঁর হাতে পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে, তৃণমূলে ফেরেন গঙ্গারামপুরের প্রাক্তন পুর চেয়ারম্যান বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র। বিপ্লব জানান, “১৯৯৮ সাল থেকে আমি তৃণমূলের সঙ্গে আছি। মাঝখানে কিছুদিন বিচ্যুত হয়েছিলাম। এরপরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘরে ফেরার ডাক দেন, সেই ডাকে সাড়া দিয়ে আবার তৃণমূলের ফিরে এলাম”। তিনি জানান, দলকে দুর্বল করতে নানা রকম ষড়যন্ত্র চলছে। জেলা সংগঠনকে মজবুত করে তৃণমূলকে আরও শক্তিশালী করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন বিপ্লব মিত্র।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...