Saturday, May 16, 2026

মদ না পেয়ে স্যানিটাইজার খেয়ে মৃত্যু ন’জনের

Date:

Share post:

টানা ১০ দিন ধরে চলছে লকডাউন। মদের দোকান বন্ধ। আর মদের বোতলে স্যানিটাইজার খেয়ে বেঘোরে প্রাণ গেল ৯ জনের।

ঘটনা অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার কুরিচেড়ু শহরের। বুধবার রাতে একজন বৃহস্পতিবার দু’জন এবং শুক্রবার সকালে আরও ছ’জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃতদের মধ্যে তিনজন ভিক্ষুক এবং বাকিরা স্থানীয় বস্তিবাসী। গত দুদিনে প্রায় ২০ জন হ্যান্ড স্যানিটাইজার খেয়েছিলেন। যারা মারা গিয়েছেন তাদের মধ্যে সবাই অসহ্য পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন স্থানীয় হাসপাতালে। আর তারপরেই প্রাণ হারান তারা।

প্রকাশমের পুলিশ সুপার সিদ্ধার্থ কৌশল জানিয়েছেন, স্থানীয় দোকানগুলিতে থাকা সমস্ত স্যানিটাইজার ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা হয়েছে। মৃতরা হ্যান্ড স্যানিটাইজার বিষাক্ত মদের সঙ্গে মিশিয়ে খেয়েছিলেন কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...