Sunday, May 17, 2026

দল ভাঙানো রুখতে কং বিধায়কদের জয়পুর থেকে জয়সলমীরের হোটেলে সরালেন গেহলট

Date:

Share post:

শচিন পাইলটের বিদ্রোহের জেরে রাজস্থানে সংকট শুরুর পর থেকেই সরকার বাঁচাতে অনুগামী ১০০-র বেশি বিধায়ককে জয়পুরের এক হোটেলে রেখেছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এরমধ্যে আগামী ১৪ অগাস্ট রাজস্থানে বিধানসভা অধিবেশনের দিন স্থির করেছেন রাজ্যপাল কলরাজ মিশ্র। তারপরই মুখ্যমন্ত্রী অশোক গেহলট অভিযোগ তোলেন, বিধায়ক কেনাবেচার খেলায় নেমে পড়েছে বিজেপি। বিধায়কদের দলত্যাগের জন্য এখন আরও বেশি দর দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে শুক্রবার গেহলটের অনুগত বিধায়কদের জয়পুর থেকে সরিয়ে জয়সলমীরের হোটেলে তোলা হয়।

এদিন একটি বিশেষ বিমানে কংগ্রেস বিধায়কদের জয়সলমীরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। ১৪ অগাস্ট পর্যন্ত তাঁরা এখানকার এক বিলাসবহুল রিসর্টে থাকবেন। ওইদিনই শুরু হবে বিধানসভার অধিবেশন। কংগ্রেস বিধায়কদের জয়সলমীরে সরিয়ে নিয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছে বিজেপি। রাজস্থানের বিজেপি সভাপতি সতীশ পুনিয়া বলেন, জয়সলমীর থেকে পাকিস্তান বেশি দূরে নয়। জয়সলমীর থেকে গুজরাতও বেশি দূরে নয়। বিধায়করা কোনদিকে যেতে চান? অশোক গেহলটের উচিত বিধায়কদের স্বাধীনতা দেওয়া। অন্যদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, কংগ্রেস বিধায়কদের কেনার চেষ্টা করছে বিজেপি। তাদের সঙ্গে হাত মিলিয়েছে শচিন পাইলটের বিদ্রোহী শিবির। বিধানসভা অধিবেশনের দিন ঘোষণা হওয়ার পরে বিধায়কদের আরও বেশি টাকা অফার করছে বিজেপি। তাদের সুরক্ষিত রাখতেই জায়গা বদল।

 

Related articles

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...