Tuesday, March 17, 2026

রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের ইডি-র, ১৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ১৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে রিয়ার বিরুদ্ধে। শুধু রিয়া নন, তাঁর আরও কিছু আত্মীয়র বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে ইডি।

এর আগে এই বিষয়ে ইডি বিহার পুলিশকে জানিয়েছিল, তাদের কাছে দায়ের করা এফআইআরে কী বলা হয়েছে তা জানাতে। বিহার পুলিশের কাছে সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং অভিযোগ করেছেন, রিয়া ও আরও ৫জন সুশান্তের মৃত্যুর জন্য দায়ী। এই অভিযোগে তিনি বলেন, সুশান্তের অ্যাকাউন্ট থেকে এমন একটি অ্যাকাউন্টে ১৫ কোটি টাকা ট্রান্সফার হয়েছে, যে অ্যাকাউন্ট সুশান্তের নয়। এমনকি সুশান্তকে মিথ্যে কথা বলে বেশি মাত্রার ওষুধ খাওয়ানোরও অভিযোগ করেন তাঁর বাবা। এই ১৫ কোটি টাকা কার অ্যাকাউন্টে গিয়েছে, তার সঙ্গে রিয়া এবং সুশান্তের কী সম্পর্ক,এই পুর বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নামে ইডি। তারপরেই এই মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, আর্থিক প্রতারণার অভিযোগ খতিয়ে দেখতেই তদন্ত শুরু করেছিল ইডি। তাতে ইডির হাতে এমন অনেক প্রমাণ মিলেছে যাতে বোঝা যাচ্ছে, টাকার বেআইনি লেনদেন করা হয়েছে।

spot_img

Related articles

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...