Thursday, May 14, 2026

সম্প্রীতির বার্তা: রামমন্দির নির্মাণে সোনার ইট দিতে চান বাবরের স্বঘোষিত বংশধর

Date:

Share post:

সম্প্রীতির বার্তা দিতে রামমন্দির নির্মাণে এবার সোনার ইট দান করতে চান বাবরের স্বঘোষিত বংশধর। দেশের প্রতি অতিমারি পরিস্থিতির মধ্যেই অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভূমিপুজো। ৩ অগাস্ট থেকে ৫ অগাস্ট হবে উৎসব। ৫ আগস্ট হাজির থাকবেন স্বয়ং  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এবার সেই মন্দির তৈরিতে সহযোগিতা করতে চান স্বঘোষিত এক মুঘল উত্তরাধিকারী প্রিন্স ইয়াকুব হাবিবউদ্দিন তুসি। মন্দির নির্মাণে তিনি মোদির হাতে তূলে দিতে চান একটি সোনার তৈরি ইট। প্রিন্স ইয়াকুবের দাবি ভারতের শেষ স্বাধীন সম্রাট বাহাদুর শাহ জাফরের প্রপৌত্র তিনি।
প্রিন্স ইয়াকুব হাবিবউদ্দিন তুসি হায়দরাবাদে থাকলেও অযোধ্যার প্রতি তাঁর টান যায়নি। শেষবার ২০১৮-তে অযোধ্যায় যান। প্রিন্স ইয়াকুব বলেন, ‘ভারতের হিন্দু ভাইদের অভিনন্দন। মন্দির নির্মাণের জন্য আমি যে এক কেজি ওজনের সোনার ইট দেব বলেছিলাম তা তৈরি হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর আবেদন, তিনি যেন এটি গ্রহণ করেন”।
অযোধ্যায় রামমন্দিরের বিতর্কিত জমিতেই মুঘল সম্রাট বাবরের আমলে মসজিদ তৈরি হয় বলে দাবি বিশ্ব হিন্দু পরিষদের। এ নিয়ে দীর্ঘ বিবাদ চলে। অবশেষে ওই জমিতে মন্দির নির্মাণ হবে বলেই গত বছর রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।  তার বদলে অন্যত্র পাঁচ একর জমিতে মসজিদ তৈরির নির্দেশ দেয় শীর্ষ আদালত। এবার সেই রাম মন্দির নির্মাণেই সোনার ইট দান করতে চেয়ে সম্প্রীতির বার্তা দিলেন বাবরের বংশধর। তবে প্রিন্স ইয়াকুবের এই ইট গ্রহণ করা হবে কি না সে বিষয়ে রামমন্দির নির্মাণ ট্রাস্টের পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকার গঠিত শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট আগেই জানিয়েছে, মন্দির নির্মাণে যে কোনও ধর্ম, সম্প্রদায়ের মানুষ দান গ্রহণ করা হবে। এই ইট গ্রহণ করা হলে তা, ভারতের সম্প্রীতির বার্তাকে ছড়িয়ে দেবে বলে মনে করছেন অনেকে।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...