Thursday, May 14, 2026

‘আমরা শুধু সুশান্তের শূন্যতা অনুভব করব’, বললেন স্বস্তিকা

Date:

Share post:

আরও একবার সুশান্ত সিং রাজপুতকে নিয়ে কথা বললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পেয়েছে তাঁর ও সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’।

‘পাতাললোক’–এর পর এবার ডিজনি প্লাস হটস্টারে চলতি বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘দিল বেচারা’। সুশান্তের সঙ্গে স্বস্তিকার ‘ব্যোমকেশ বক্সী’র পরে আবার ‘দিল বেচারা’ ছবিতে একসঙ্গে অভিনয় করা নিয়ে স্বস্তিকা বলেন, “সুশান্ত যখন ব্যোমকেশ করেন, তখনও কিন্তু সুপারস্টার ছিলেন না। ‘ধোনি’র বায়োপিক তাঁকে নাম, যশ, প্রতিপত্তি দিয়েছে। তার পর অন্য ছবিতেও সুশান্ত নিজেকে প্রমাণ করেছেন। সুপারস্টার হয়ে উঠেছেন। কিন্তু ‘দিল বেচারা’ করতে গিয়ে দেখেছি, ওই সব কিছুর কোনও ছায়া পড়েনি সুশান্তের মধ্যে। তবে অনেক কনফিডেন্ট লেগেছিল আগের চেয়ে। কিন্তু আগের মতোই প্রাণবন্ত এবং ভাল কাজ করার খিদেটা দেখেছি ওঁর মধ্যে।“ হঠাৎই সুশান্তের চলে যাওয়া নিয়ে স্বস্তিকা বলেছেন, “ ‘সত্যি’টা সঙ্গে নিয়েই চলে গিয়েছেন সুশান্ত। আমরা শুধু শূন্যতা অনুভব করব, সুশান্তের শূন্যতা।“

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...