Thursday, May 14, 2026

আদালত অবমাননা আইন বাতিলের দাবিতে শীর্ষ আদালতে মামলা

Date:

Share post:

আদালত অবমাননা আইন মৌলিক অধিকারকে আঘাত করে। ভারতীয় সংবিধান বাক্‌স্বাধীনতা এবং মতপ্রকাশকে মৌলিক অধিকারের স্বীকৃতি দিয়েছে। কিন্তু আদালত অবমাননা আইন এর পরিপন্থী ৷

আদালত অবমাননা আইন চ্যালেঞ্জ করে এবার মামলা হলো সুপ্রিম কোর্টে৷ এই আইনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে হলফনামা পেশ করেছেন প্রবীণ সাংবাদিক এন রাম, আইনজীবী প্রশান্ত ভূষণ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি। তাঁদের বক্তব্য, আদালত অবমাননা আইন অসাংবিধানিক৷ কারন এই আইন সংবিধানের মূল ভিত্তির পরিপন্থী। তাঁরা ওই আইন বাতিলের পক্ষেই সওয়াল করেছেন।
ভারতীয় সংবিধানের ১৯ থেকে ২২ নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের ৬ ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার। মামলাকারীরা আদালতকে জানিয়েছেন, আদালতের সমালোচনা অপরাধ হতে পারেনা৷ এভাবে অপরাধ চিহ্নিত হলে তা মত প্রকাশের ক্ষেত্রে বাধা হয়ে ওঠে। তাই আদালত অবমাননা আইন বাতিল করা হোক।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...