Wednesday, May 13, 2026

অমিত শাহ তাঁকে ডাকেননি, জল্পনা উস্কে দিল্লি গেলেন না মুকুল!

Date:

Share post:

বিজেপিতে তাঁর বর্তমান অবস্থান নিয়ে মাঝে কয়েকটি দিন রাজ্য রাজনীতিতে একটু নীরবতা চললেও ফের জল্পনার কেন্দ্রবিন্দুতে মুকুল রায়। নতুন করে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে তাঁর রাজনৈতিক কার্যকলাপ নিয়ে।

বিতর্কে জল ঢালতে চোখের সমস্যার কারণ তুলে ধরে দিল্লি থেকে বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকের মাঝপথেই শহরে ফিরেছিলেন মুকুল। জল্পনায় ইতি টানতে সল্টলেকের বাসভবনে মুখোমুখি হয়েছিলেন সংবাদ মাধ্যমেরও। কিন্তু গুঞ্জন থামলো কই?

কথা ছিল, শুক্রবার দুপুরের মধ্যে দিল্লি পৌঁছে অমিত শাহের সঙ্গে দেখা করবেন মুকুল। কিন্তু শুক্রবার পেরিয়ে শনিবার চলে এলেও শহর ছাড়েননি মুকুল রায়। রবিবারও কলকাতায় থাকবেন। শোনা যাচ্ছে, সোমবার দিল্লি যাবেন তিনি। তবে অমিত শাহ বা অন্য কোনও বিজেপি নেতার সঙ্গে তাঁর কোনও বৈঠকের কর্মসূচি নেই। একান্ত ব্যক্তিগত সফরেই আগামী সপ্তাহের শুরুতে রাজধানী শহরে যাওয়ার পরিকল্পনা আছে তাঁর। যেটা বছরভর মাঝে মধ্যেই করে থাকেন। আর যেখানে অমিত শাহর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ, মুকুলকে শাহ ফোনও করেননি, দিল্লিতে ডাকেনওনি বলে জানা যাচ্ছে। শুধু অমিত শাহ কেন, জেপি নড্ডার কোনও ফোনও মুকুলের কাছে আসেনি বলে খবর।

ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মহলে নতুন জল্পনা, তাহলে কি
বিজেপির থেকে মুকুলের দূরত্ব তৈরির ইস্যু “গল্প”, “জল্পনা”, “গুঞ্জন”, “মিডিয়ার তৈরি” যাই হোক না কেন, সেটা নতুন করে চাগাড় দিতে চলেছে! তবে তাঁকে নিয়ে বিতর্ক দানা বাঁধলেই মুকুল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে থাকেন, “ছিলাম-আছি-থাকবো!”

শুধু মুকুল নয়, এই “ছিলাম-আছি-থাকবো!” তত্ত্ব বিগত কয়েক বছর ধরেই রাজ্য রাজনীতিতে বহু চর্চিত। হাস্যকরও বটে! এক্ষেত্রে নাম না করলেও রাজনীতির কারবারিরা পরিসংখ্যান তুলে ধরে বলছেন, “ছিলাম-আছি-থাকবো!” কিছুটা প্রদীপ নেভার আগে দপ করে জ্বলে ওঠার মতোই উজ্জ্বল! তবে এক্ষেত্রে যে কী, সেটা ভগবান জানেন আর তিনি জানেন!

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...