Friday, May 22, 2026

ফের বদমায়সি শুরু! এবার ভারতীয় সেনায় গোর্খাদের যোগদানের চুক্তি বাতিল চাইল নেপাল!

Date:

Share post:

ফের শুরু হল নেপালের বদমায়সি। দিল্লির ওপর চাপ বাড়াতে ভারতীয় সেনায় গোর্খাদের যোগদান বন্ধ করতে চাইছে নেপাল। তাদের বক্তব্য বিদেশি সেনায় কেন নেপালের নাগরিকরা সেবা দেবেন! এর আগে ২০১৮ সালেও একই দাবি করেছিল নেপাল।

প্রসঙ্গত, বর্তমানে সাতটি গোর্খা রেজিমেন্ট, অসম রাইফেলসসহ ভারতীয় সেনাবাহিনীর ৪০টি ব্যাটালিয়নে মোট ৪০ হাজার নেপালি নাগরিক কর্মরত।

স্বাধীনতার পর ভারত, নেপাল ও ব্রিটেনের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী চারটি গোর্খা রেজিমেন্টকে ব্রিটিশ আর্মি থেকে ইন্ডিয়ান আর্মিতে যুক্ত করা হয়েছিল। ব্রিটিশ আর্মিতেও এখনও তিন হাজার ৬০০ জন নেপালি সৈনিক রয়েছেন।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গিয়াওয়ালির বক্তব্য, ভারত, নেপাল ও ব্রিটেনের সেই চুক্তির আর দরকার নেই। এবার ওই চুক্তি বাতিল হওয়া প্রয়োজন। বিদেশি বাহিনীতে নেপালের নাগরিকদের যোগদানের দরকার নেই।

Related articles

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...

পুলিশ কীভাবে সিদ্ধান্ত নেবে যে কে অনুপ্রবেশকারী? প্রশ্ন তুলে সরব হলেন সাকেত

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই বলেছিলেন, SIR হল NRC-এর গোপন বা পরোক্ষ রূপ। এই প্রসঙ্গেই...