Sunday, May 17, 2026

মহামারির জের: বড় বিমানকে সংরক্ষণাগারে পরিণত করার ভাবনা বিমান সংস্থার

Date:

Share post:

সারা বিশ্ব জুড়ে চলছে ভাইরাসের ত্রাস। এই অবস্থায় বিশ্বের একাধিক দেশ বন্ধ রেখেছে বিমান পরিষেবা। তাই বড় বিমানকে এবার কোল্ড স্টোরেজ বা সংরক্ষণাগার হিসেবে ব্যবহার করা হতে পারে। ইতিমধ্যেই এই ভাবনাচিন্তা শুরু করেছে একাধিক বিমান সংস্থা।

মহামারি পরিস্থিতিতে যেহেতু বিমানের ব্যবহার হচ্ছে না, তাই ব্যবহারের বিকল্প পথ বেছে নিচ্ছে বিমান সংস্থা। অনেক জাহাজই মেয়াদ শেষের পরে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়ে থাকে। কোয়ারেন্টাইন সেন্টার থেকে শুরু করে ভাসমান মিউজিয়াম হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। তাই বড় বিমানকে এবার সংরক্ষণাগার হিসাবে ব্যবহারের পরিকল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭০ সাল থেকে প্যান এম কর্পের মতো বেশ কিছু ক্যারিয়ারের বাণিজ্যিক ব্যবহার শুরু হয়। কিন্তু মার্চ মাস থেকে লকডাউন শুরু হওয়ায় ব্যবহার কার্যত বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে, আইএজি এসএ ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে এই সময়ে ৭৪৭-৪০০ ক্যারিয়ারের রক্ষণাবেক্ষণ এবং মেরামতি করা যাবে। আবার অনেক ক্যারিয়ার ব্যবহার না করার ফলে ক্ষতির আশঙ্কা থাকছে।

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...