Sunday, June 14, 2026

ভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু, ১৬ লক্ষ টাকা বিল মিটিয়ে নিঃস্ব পরিবার!

Date:

Share post:

ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন চিকিৎসক। দমদমের বাসিন্দা। প্রায় এক মাস ভর্তি ছিলেন দমদমেরই একটি নার্সিংহোমে । সুস্থ হয়ে বাড়ি ফেরা হলনা চিকিৎসকের। কিন্তু নার্সিংহোমের ১৬ লক্ষ টাকা বিল মেটাতে গিয়ে নিঃস্ব হল পরিবার । দমদমের একটি নার্সিংহোমে বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ।

দীর্ঘদিন ধরে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন চিকিৎসক সীতাংশু শেখর পাঁজা। বর্তমানে দমদমের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর পরিবার সূত্রে খবর, গত ২৬ জুন তাঁর শরীরে ভাইরাসের নানা উপসর্গ দেখা যায়। ভরতি হন দমদমের ওই নার্সিংহোমে। পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। ওই নার্সিংহোমেই শুরু হয় তাঁর চিকিৎসা । বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মাঝেমধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাই তাঁকে বারবার ভেন্টিলেশনে রাখা হয়। বাড়তে থাকে বিলের বোঝাও। মোট ২৩ লক্ষ টাকা বিল হয়।

পরিবারের লোকজন ওই বিল মেটাতে পারছিলেন না। বাধ্য হয়ে স্বাস্থ্যদফতরকে গোটা বিষয়টি জানান তাঁরা। স্বাস্থ্যদফতর তাঁদের আবেদনে সাড়া দেয়। পাশাপাশি চিকিৎসককে ওই নার্সিংহোম থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়াও দফতরের হস্তক্ষেপে ওই নার্সিংহোমের বিল কমে হয় ১৬ লক্ষ টাকা। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার মৃত্যু হয় ওই চিকিৎসকের।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...