Tuesday, April 7, 2026

রহস্য-চক্রান্ত! সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার মৃত্যু তদন্তের ফাইলও লোপাট!

Date:

Share post:

রহস্য, গভীর রহস্য সুশান্তের মৃত্যু ঘিরে। বিহার পুলিশ যতো তদন্ত করতে গিয়ে ঘটনার ভিতরে ঢুকছে, ততই রহস্য বাড়ছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে যুক্ত হলো এবার তার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু রহস্যও। বিহার পুলিশ রবিবার তার মৃত্যু তদন্তে নামল। তবে কী দিশা এবং সুশান্তের মৃত্যুর মধ্যে গভীর কোনও রহস্য এবং যোগাযোগ আছে? ঘটনা কিন্তু তারই ইঙ্গিত দিচ্ছে। রবিবার বিহার পুলিশের তদন্তকারীরা মুম্বইয়ে দিশা যেখানে থাকতেন, সেই মালবনী থানায় যায়। দিশার মৃত্যুর ফাইল ফের ওপেন করতে বলেন। কিন্তু তদন্তকারীদের বিস্মিত করে মালবনী থানার অফিসাররা জানান, দিশার মৃত্যুর তদন্তের ফাইল ভুল বশত ডিলিট হয়ে গিয়েছে। পাল্টা বিহারের অফিসার বলেন, তাঁরা ফাইল রিকভার করতে সাহায্য করতে পারেন। কিন্তু মালবনী থানার অফিসাররা ল্যাপটপ দিতে অস্বীকার করেন। সেই সঙ্গে বলেন, সবেতন ছুটির আনন্দ নিন। নেতারা লড়ে মরছে তো!

দিশা যে বহুতলে থাকতেন, সেখানকার প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশ্চর্যের বিষয় দিশার পরিবারের কাউকে এখনও পাওয়া যায়নি। ১৪ তলা থেকে পড়ে গিয়ে দিশার মৃত্যু হয়েছিল। পুলিশের দাবি দিশা আত্মহত্যা করেন। লক্ষ্যনীয় বিষয় হলো দিশার মৃত্যু হয় ৮ জুন, আর সুশান্তের ১৪ জুন। তাহলে দুই মৃত্যুতে রহস্য আর যোগাযোগ কী রয়েছে? বিহার পুলিশের এক আধিকারিক বলেছেন, যত ভিতরে ঢোকা যাচ্ছে, রহস্য বাড়ছে। তাঁরা সুশান্তের ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি বানানোর কারিগরকেও এখনও খুঁজে পাননি। ফলে কোথাও যেন চক্রান্তের অভিযোগ স্পষ্ট হচ্ছে।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...