Tuesday, June 16, 2026

হাসপাতাল থেকে ছুটি পেলেন সোনিয়া গান্ধী

Date:

Share post:

হাসপাতাল থেকে ছুটি পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়া শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠায় আজ, রবিবার দুপুরে তাঁকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। এই খবর জানিয়েছেন, হাসপাতালের চেয়ারম্যান ডা. ডি এস রানা।

গত বৃহস্পতিবার দলীয় এক ভার্চুয়াল সভায় যোগ দেওয়ার পর অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোনিয়া গান্ধী স্যার গঙ্গারাম হাসপাতালে রেসপিরেটরি অ্যান্ড চেস্ট মেডিসিন স্পেশালিস্ট ডাঃ অরূপ কুমার বসুর তত্বাবধানে চিকিৎসারত ছিলেন। চিকিৎসায় সাড়া দিয়ে ক্রমশ তিনি স্থিতিশীল হয়ে ওঠেন। এরপর কিছু রুটিন চেকআপের পর আজ দুপুরে তাঁকে ছুটি দেওয়া হয়।

উল্লেখ্য,গত ফেব্রুয়ারি মাসেও সোনিয়া গান্ধী অসুস্থতা নিয়ে গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেবার তাঁর পাকস্থলীতে সংক্রমণ ধরা পড়ে। এবার অবশ্য সমস্যা গভীর না থাকায় তাঁকে দ্রুত ছুটি দেওয়া হলো।

Related articles

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...