Sunday, May 17, 2026

এলাকা দখলকে কেন্দ্র করে গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের বড়ঞা

Date:

Share post:

এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের বড়ঞা থানার সুন্দরপুর গ্রাম। রবিবার বিকাল থেকে গ্রামে দফায় দফায় বোমাবাজি হয়। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সকাল থেকেই গ্রামের তৃণমূল নেতা সাবির শেখ ও তাঁর সঙ্গীদের সঙ্গে বচসা শুরু হয় পঞ্চায়েত প্রধান অনুগামী আলো শেখ-সহ তাঁর অনুগামীদের। বিকেল ৫টা নাগাদ দুপক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয়। ঘটনায় দুজন জখমের খবর পাওয়া গেলেও তাঁদের চিকিৎসার জন্য কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাঁর হদিস মেলেনি। ঘটনার খবর পেয়ে বড়ঞা থানার ওসি নির্মল দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে রবিবার সন্ধে পর্যন্ত ঘটনার জেরে কাউকে গ্রেফতার করা হয়নি।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...