Monday, May 11, 2026

করোনা সংক্রমণ থেকে বাঁচতে ভূমিপুজোয় থাকতে চান না উমা ভারতী

Date:

Share post:

রামমন্দির আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত বিজেপির প্রবীণ নেত্রী উমা ভারতী জানালেন, করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে বুধবার অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোর মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ওঁকে সংক্রমণ থেকে রক্ষা করতে হবে। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা সংক্রমণের খবর পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান উমা।

সোমবার টুইট করে বিজেপি নেত্রী জানান, অযোধ্যায় ঐতিহাসিক রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন না। করোনাভাইরাসের বিরুদ্ধে আগাম সতর্কতা হিসাবেই তিনি বুধবার অযোধ্যায় আয়োজিত মূল অনুষ্ঠানটি এড়িয়ে যাবেন। তবে ভিড়ভাট্টা কমলে এবং প্রধানমন্ত্রী মোদি সহ বিশিষ্টরা চলে যাওয়ার পর তিনি মন্দির এলাকা পরিদর্শন করবেন। সোমবার সকালের টুইটে উমা ভারতী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা সংক্রমণের খবরে উদ্বেগ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে অযোধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিতে চলা বিশিষ্টদের স্বাস্থ্যের কথা ভেবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন তিনি। উমা লেখেন, আমি যখন অমিত শাহ এবং অন্যান্য বেশ কয়েকজন বিজেপি নেতার করোনা পজিটিভ ধরা পড়ার খবর শুনি তখনই ঠিক করি অযোধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে থাকব না। অনুষ্ঠান চলাকালীন সরযূ নদীর অন্য দিকে থাকব। পরে ফাঁকা হলে মন্দিরে ঘুরে অাসব।

 

Related articles

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...