Monday, May 4, 2026

ভাঙছে সংস্কার, অসহায় বৃদ্ধকে রাস্তা থেকে তুলে হাসপাতালে দিলেন নাগরিকরাই

Date:

Share post:

মানবিকতার সাক্ষী থাকল শহর । রবিবার এক অমানবিক চিত্র দেখেছিলেন কলকাতাবাসী । কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই এই ঘটনা প্রমাণ করল মানবিকতা এখনও হারিয়ে যায়নি । অতিমারির আতঙ্ককে দূরে ঠেলে মানবিকতার নজির গড়ল শহর । সোমবার ঠিক মার্বেল প্যালেসের সামনে বড় বাজারের কাছে ঘটনা। এক ভবঘুরে বৃদ্ধ পড়েছিলেন রাস্তায়। গায়ে জ্বর । অসুস্থ। জামাকাপড় নোংরা হয়ে গিয়েছে। ওই বৃদ্ধকে উদ্ধার করে তাঁর মল-মূত্র মাখা শরীর পরিস্কার করেন এলাকার বাসিন্দা রানা ভট্টাচার্য, দীপনারায়ণ বাজপেয়ী এবং সঙ্গীত পান্ডে।

এরপর তাঁরা বিষয়টি জানান ‘কোভিড কেয়ার নেটওয়ার্ক’ স্বেচ্ছাসেবী সংস্থায়। এই সংস্থা একের পর এক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। উদ্ধার করেছে অনেক ভবঘুরে অসহায় মানুষকে। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। তাই এই বিষয়ে সংস্থার সদস্য রুপশ্রী রায়কে খবর দেওয়া হয়।

এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন বিশিষ্ট অভিনেতা দেবশঙ্কর হালদার। সংগঠনের সদস্য রূপশ্রী রায় খবরটি পাওয়ামাত্রই তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। ছিলেন অভিনেতা দেবশঙ্কর হালদারও। তাঁরা কথা বলেন যাঁরা বৃদ্ধকে উদ্ধার করেছিলেন তাঁদের সঙ্গে । ‘কোভিড কেয়ার নেটওয়ার্ক’ অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে বৃদ্ধকে এনআরএস হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধের চিকিৎসা চলছে।

এই কজের জন্য স্বেচ্ছাসেবী সংস্থাটি ধন্যবাদ জানিয়েছে ওই বাসিন্দাদের। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতা দেবশঙ্কর হালদার ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-কে বলেন, “আমি বলব এইভাবেই সংক্রমিত হোক সাহস। সবাই এগিয়ে আসুন। সাহায্যের হাত বাড়িয়ে দিন।” স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রূপশ্রী রায় বলেন, “রবিবার ঠিক এর উল্টো ঘটনা দেখেছি আমরা। ভাইরাস সন্দেহে মন্দির থেকে বের করে দেওয়া হয় অসুস্থ বৃদ্ধকে। তাঁকেও আমরা উদ্ধার করি। আজ দেখলাম মানবিকতা।”

Related articles

ভোটের ফলাফলের আবহে ছন্দপতন: শোকে ভেঙে পড়লেন দেব

রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভাগ্যনির্ধারণী ভোটগণনা প্রক্রিয়া। যখন প্রতিটি বুথ ও গণনা কেন্দ্রের ফলাফলের দিকে গোটা রাজ্য...

হঠাৎ উধাও হয়ে ফিরে আসা! কী বললেন পরিচালক উৎসব?

প্রায় এক মাসের রহস্য কাটিয়ে অবশেষে সামনে এলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Director Utsob Mukherjee)। ২ এপ্রিল থেকে নিখোঁজ...

হঠাৎ উধাও হয়ে ফিরে আসা! কী বললেন পরিচালক উৎসব?

প্রায় এক মাসের রহস্য কাটিয়ে অবশেষে সামনে এলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Director Utsob Mukherjee)। ২ এপ্রিল থেকে নিখোঁজ...

IPL: জয়ের হ্যাটট্রিকের পরও কঠিন প্লে-অফের অঙ্ক, জানুন সমীকরণ

আইপিএলে(IPL) টানা তিন ম্যাচে জয় পেয়ে প্লে-অফের লড়াইয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে এখনও অঙ্ক বেশ কঠিন নাইটদের। ৯ ম্যাচে...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
92 এগিয়ে
বিজেপি
190 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে