Saturday, February 28, 2026

কার্যকর হবে না নতুন শিক্ষানীতি, স্পষ্ট বক্তব্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জাতীয় শিক্ষানীতি নিয়ে ক্ষুব্ধ তামিলনাড়ু। নতুন শিক্ষানীতি মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে পালানিস্বামী। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে এই শিক্ষানীতি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন তিনি। একইসঙ্গে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দল মনে করছে, নতুন শিক্ষানীতির মাধ্যমে হিন্দি চাপিয়ে দেয়ার চেষ্টা করছে কেন্দ্র।

নতুন শিক্ষানীতি নিয়ে বিবৃতি দিয়েছেন পালানিস্বামী। তিনি বলেন, ” নতুন শিক্ষানীতিতে ত্রি ভাষার সূচনা বেদনাদায়ক এবং দুঃখজনক। প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, এই নিয়ম পুনর্বিবেচনা করুন। প্রতিটি রাজ্য পর্যালোচনা করে যেন শিক্ষা নীতি কার্যকর করতে পারে।” একই সঙ্গে ১৯৬৫ সালে তামিলনাড়ুতে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে তামিলনাড়ু একাধিক রাজনৈতিক দল। ডিএমকে-র নেতৃত্বে বিরোধী দলগুলি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কাছে এই শিক্ষা নীতি বয়কট এর আবেদন করেছিল। নতুন জাতীয় শিক্ষানীতিতে প্রস্তাব দেওয়া হয়েছে, অষ্টম শ্রেণী পর্যন্ত হিন্দি ভাষা পড়ানো হোক। তবে শিক্ষানীতিতে স্পষ্ট বলা হয়েছে, ত্রিভাষার ক্ষেত্রে কোন কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হবে তা স্থির করবে রাজ্যগুলি।

spot_img

Related articles

সুস্থ থাকলেও পরীক্ষা করান: নব স্পোর্টিং ক্লাবের স্বাস্থ্য শিবিরে পরামর্শ অরূপের

স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য রক্ষায় উদ্যোগ কলাবাগান নব স্পোর্টিং ক্লাবের (Kalabagan Naba Sporting Club) । শনিবার, প্রণব মুখার্জি উদ্যান...

এখনও ৬০ লক্ষের বেশি অ্যাডজুডিকেশন: ডিলিটেড ভোটাদের আবার আবেদন করার সুযোগ

পূর্ণাঙ্গ ভোটার তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ শনিবার প্রকাশিত হওয়ায় পরে গোটা রাজ্যের মানুষ নিজেদের নাম ভোটার তালিকায় নিশ্চিত...

ফাঁস বঙ্গ-বিজেপির ‘দৈন্যদশা’! মানিকচকে ‘ভাড়া করা লোক’ দিয়ে পোস্টার, ধরা পড়ল ভিনরাজ্যের ২ শ্রমিক

তাদের বুথে এজেন্ট দেওয়ার লোক নেই। সব আসনে প্রার্থী পাওয়া যাচ্ছে না। বঙ্গ বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ বাংলার...

নায়িকার সঙ্গে পরকীয়া সম্পর্কে বিজয়! বিবাহ বিচ্ছেদের মামলা অভিনেতা-পত্নীর

দক্ষিণ ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিতে যখন এক বিজয়ের হৈ হৈ করে বিয়ে হচ্ছে, তখন আরেক বিজয়ের দাম্পত্য ভাঙতে বসেছে।...