Friday, May 15, 2026

সুশান্ত সিং মৃত্যু মামলা যাচ্ছে সিবিআই-এর হাতে

Date:

Share post:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার দেওয়া হলো সিবিআইয়ের হাতে। বুধবার সুপ্রিম কোর্টে একথা জানান সিলিসিটর জেনারেল তুষার মেহতা।অভিনেতার বাবার আর্জিতে সাড়া দিয়ে মঙ্গলবার কেন্দ্রের কাছে সিবিআই তদন্তের সুপারিশ করে বিহার সরকার।

অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনার রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেন। এরপরে শীর্ষ আদালতের দ্বারস্থ হন রিয়া। তিনি আবেদন করেন এই ঘটনার তদন্ত করুক মুম্বই পুলিশ। বুধবার রিয়ার আবেদন শোনা হবে বলে শীর্ষ আদালতের তরফে জানানো হয়। এদিন সেখানেই বিহার সরকারের সুপারিশে ইতিবাচক মনোভাব দেখায় কেন্দ্র। একইসঙ্গে এই মামলায় সব পক্ষের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে তিন দিনের মধ্যে নিজেদের জবাব জানাতে হবে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...