Thursday, April 30, 2026

বিজেপির মোহ কাটিয়ে ফের ঘাসফুল শিবিরে ফিরছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী

Date:

Share post:

একটা সময় দিল্লিতে গিয়ে ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বিশেষ সুবিধা করতে পারেননি। গত কয়েক মাস ধরে দলের মধ্যেই কোণঠাসা ছিলেন। অবশেষে মোহভঙ্গ। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরছেন মুর্শিদাবাদের অতি পরিচিত রাজনৈতিক নেতা তথা তৃণমূল জমানাতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। ফলে বিপ্লব মিত্রের পর ফের একটি বড় উইকেট পড়লো গেরুয়া শিবিরে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ, বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন হুমায়ুন কবীর। বৃহস্পতিবার তাঁর আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফেরার কথা। এদিন দুপুরে বহরমপুরের জেলা দফতরে হুমায়ুনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেবে জেলা নেতৃত্ব। একইসঙ্গে তৃণমূলে যোগ দেবেন হুমায়ুনের কয়েকজন অনুগামীও।

ফের একবার তৃণমূলে ফেরার ব্যাপারে হুমায়ুনের বক্তব্য, “তৃণমূল ছেড়ে আমি ভুল করেছিলাম। তাই ফের পুরনো দলেই ফিরছি। যতদিন রাজনীতি করব, মমতা দিদিই আমার নেত্রী। তাঁর নেতৃত্ব ও নির্দেশ মেনেই কাজ করব।”

হুমায়ুনের দলবদল ও রং বদল অবশ্য নতুন নয়। রাজ্যের মোটামুটি সমস্ত প্রধান রাজনৈতিক দলগুলির সঙ্গে ঘর করেছেন তিনি। প্রথম তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রীও ছিলেন তিনি। একটা সময় বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর খুব ঘনিষ্ঠ ছিলেন তিনি। কংগ্রেসের টিকিটে জিতে জেলা পরিষদের সদস্য হয়েছিলেন। ২০১১ সালে রেজিননগর বিধানসভা কেন্দ্র থেকেও কংগ্রেসের টিকিটেই জিতেছিলেন। পরে ২০১২ সালে তৃণমূলে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন হুমায়ুন কবীর। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়িয়ে অবশ্য সামান্য ভোটে হেরে গিয়েছিলেন। ২০১৭ সালে ফের পুরনো দল কংগ্রেসে ফিরলেও মাত্র একবছর পর ২০১৮ সালে আবার দল বদলে পা বাড়ান বিজেপিতে। গত লোকসভা নির্বাচনে বিজেপি’র প্রার্থীও হয়েছিলেন। এরপর সিএএ এবং এনআরসি নিয়ে দলের মধ্যে মতনৈক তৈরি হয়। তারপর থেকেই গেরুয়া শিবিরে হুমায়ুন ছিলেন কোণঠাসা। অবশেষে বিজেপি ছেড়ে ফের ঘাসফুল শিবিরে ফিরছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর।

Related articles

বাংলার ভোট মিটতেই আইপ্যাক কর্তার জামিন মঞ্জুর, প্রশ্নের মুখে ED-র ভূমিকা

বাংলার দ্বিতীয় দফার ভোট শেষ হতেই ভোটকুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলের জামিন মঞ্জুর। বৃহস্পতিবার...

ICSE -ISC পরীক্ষায় পাশের হারে এগিয়ে ছাত্রীরা, দেশের মধ্যে শীর্ষে বাংলার মেয়ে

বৃহস্পতিবার সকাল ১১টায় প্রকাশিত হল চলতি বছরের ICSE -ISC পরীক্ষার ফলাফল। ICSEতে পাশের হার ৯৯.১৮ শতাংশ। ISC-তে পাশের...

গণনাকেন্দ্রে সুপারভাইজার নিয়োগে পক্ষপাতিত্ব কমিশনের! জোড়া মামলা হাইকোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনে দু- দফায় ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। ইভিএম (EVM) আপাতত স্ট্রংরুমে। আগামী ৪ মে সোমবার সকাল...

লাদাখে বাড়ল ৫ জেলা, মানচিত্র নিয়ে শুরু বিতর্ক 

লাদাখ (Ladakh) পেল নতুন ৫ জেলা। ফলে এখন লাদাখে জেলার সংখ্যা বেড়ে হল ৭। তবে নতুন জেলাগুলিতে প্রশাসনিক...