Saturday, May 16, 2026

সুশান্ত মৃত্যু রহস্য: সিট গঠন করল সিবিআই

Date:

Share post:

সিট অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত শুরু করতে চলেছে সিবিআই। খুব দ্রুত এই বিষয়ে কেস দায়ের করে তদন্ত শুরু করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবারই সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান, বিহার সরকারের আবেদনের ভিত্তিতে বলিউড অভিনেতার মৃত্যু রহস্য উদঘাটনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। এরপরই বৃহস্পতিবার সিট গঠন করল সিবিআই। এই সিটের নেতৃত্বে থাকছেন গুজরাত ক্যাডারের আইপিএস অফিসার মনোজ শসীধর। থাকছেন ডিআইজি গগনদীপ গম্ভীর, তদন্তকারী অফিসার অনিল যাদব। বিহার পুলিশের থেকে এফআইআরের কপি ও প্রয়োজনীয় তথ্য নিয়ে কেস দায়েরের পর আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে।

 

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...