Wednesday, June 3, 2026

নিষিদ্ধ ঘোষণার পর এবার টিকটকের সঙ্গে সব আর্থিক লেনদেন বাতিলের অর্ডার সই ট্রাম্পের

Date:

Share post:

জনপ্রিয় চিনা অ্যাপ টিকটকের সঙ্গে সবরকম আর্থিক লেনদেন বন্ধ করার অর্ডারে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৪৫ দিনের মধ্যেই এই নিয়ম বলবৎ হবে বলে জানা গিয়েছে। এর আগেই ভারতেও নিষিদ্ধ করা হয়েছে চিনা অ্যাপ টিকটক। সেইসঙ্গে মোট ১০৬ টি অ্যাপ ব্যান করে চিনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক হেনেছে ভারত। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। এবার সেই একই কাজ করল আমেরিকাও। মার্কিন গোয়েন্দা সংস্থা এই অ্যাপের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিল। তারা জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে গোপনে তথ্যসংগ্রহ করছে চিন।

বৃহস্পতিবার নতুন অর্ডারে সই করার পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, টিকটকের মালিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা প্রয়োজন। জাতীয় নিরাপত্তার স্বার্থেই তা করা উচিত, যা এবার করছে আমেরিকা। হোয়াইট হাউস সূত্রের খবর, এই অর্ডার কার্যকর হওয়ার ফলে টিকটকের সঙ্গে আমেরিকার কোনও ব্যক্তি অথবা কোনও সংস্থা কোনও রকম আর্থিক লেনদেন করলে তা আইনভঙ্গের আওতায় পড়ে যাবে। এর ফলে আমেরিকায় পুরোপুরি কোণঠাসা হয়ে গেল টিকটকের মূল সংস্থা বাইটড্যান্স।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...